• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর অভয়নগরে মেম্বারকে হত্যাচেষ্টা: তিন আসামির কারাদণ্ড,খালাস ৪ যশোরের আসিফ সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ হবিগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাসভবনে হামলার ঘটনায় প্রশাসনের উদ্যোগে সমাধান যশোরে ৯০ পিস ইয়াবাসহ আটক ২ যশোর বোর্ডে এইচএসসির চার বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত ২ হাজার ৪৪৫, বহিষ্কার ২ শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে ২১ দিনের ছুটি যশোরে বিএনপি নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ, মহাসড়ক অবরোধে বিক্ষোভ; একজন পুলিশ হেফাজতে মাদক ব্যবসায় রাজি না হওয়ায় ঘরজামাইকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

যশোরের অভয়নগরে দুই মাদকসেবীকে ৯মাসের কারাদণ্ড

Reporter Name / ৬৩ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

আহবান নিউজ :

মাদক সেবন ও সংরক্ষণের অভিযোগে যশোরের অভয়নগরে দুই মাদকসেবীকে ৯ মাসের কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) রাতে ভ্রাম্যমাণ আদালত গঠন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু এই সাজা প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন,অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া বালিয়াডাঙ্গা গ্রামের মৃত মাহাতাব শিকদারের ছেলে রমজান আলী (৪০) ও গুয়াখোলা গ্রামের জাহাঙ্গীর বিশ্বাসের ছেলে সাগর বিশ্বাস (২২)।

ভ্রাম্যমাণ আদালতের নাজির সুব্রত কুমার রায় জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার চেঙ্গুটিয়া বালিয়াডাঙ্গা গ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়।

এ সময় মাদক সেবন ও সংরক্ষণের দায়ে রমজান আলী নামে এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এর আগে সন্ধ্যায় উপজেলার গুয়াখোলা গ্রামের সাগর বিশ্বাস নামে এক মাদকসেবীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত দুজনকে একশ’ টাকা করে জরিমানাও করা হয়েছে।

এ ব্যাপারে আজ বুধবার (১৩ মে) সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু বলেন, ‘মাদক সেবন ও সংরক্ষণের দায়ে দুইজন মাদকসেবীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। তাদের পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd