• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে আটক ১

Reporter Name / ৯১ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬

আহবান নিউজ :
 যশোরে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে সেলিম হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। এ ঘটনায় মাদ্রাসার সেক্রেটারি বাদী হয়ে শুক্রবার দিবাগত রাতে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন। শনিবার দুপুরে পুলিশ তাকে আদালতে পাঠিয়েছে।
আটক সেলিম হোসেন পিরোজপুর জেলার নেছারাবাদ থানার আটঘর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। বর্তমানে তিনি যশোর শহরের পূর্ব বারান্দীপাড়া বটতলা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, যশোর-খুলনা বাসস্ট্যান্ড সংলগ্ন দারুল উলুম মাদ্রাসার হিফজখানার এক শিক্ষার্থী (১৭) গত ৫ মে দুপুরে মসজিদে নামাজ শেষে বাইরে গেলে সেলিম হোসেনের সঙ্গে তার পরিচয় হয়। পরে কৌশলে ওই শিক্ষার্থীকে নিজের বাসায় নিয়ে যান তিনি।
অভিযোগে বলা হয়,সন্ধ্যার দিকে ভাড়া বাসার তৃতীয় তলায় একটি কক্ষে নিয়ে দরজা বন্ধ করে শিক্ষার্থীকে কু-প্রস্তাব দেন এবং একপর্যায়ে জোরপূর্বক বলাৎকার করেন। এ সময় বিষয়টি কাউকে না জানানোর জন্য ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়।
ঘটনার পর শিক্ষার্থী বিষয়টি গোপন রাখলেও গত ৮ মে রাতে অভিযুক্ত ব্যক্তি আবারও তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। এ সময় শিক্ষার্থীকে জোর করে বাসায় নেওয়ার চেষ্টা করলে সে চিৎকার শুরু করে। স্থানীয় লোকজন এগিয়ে এসে সেলিম হোসেনকে আটক করে পুলিশে খবর দেয়।
পরে ভুক্তভোগী শিক্ষার্থী ঘটনাটি প্রকাশ করলে পুলিশ অভিযুক্তকে থানায় নিয়ে যায়। এ ঘটনায় তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd