• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরে পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে পানি-স্যালাইন বিতরণ

Reporter Name / ১০১ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬

আহবান নিউজ ;
তীব্র গরমে পথচারী, রিকশাচালক ও শ্রমজীবী মানুষের মাঝে স্বস্তি দিতে পানি ও স্যালাইন বিতরণ কর্মসূচি পালন করেছে যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতি। শনিবার (৯ মে) ভর দুপুরে যশোর শহরের কোর্ট মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
“মানবতার কল্যাণে যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতি সবখানে” স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি জি এম আবু ফয়সালের সার্বিক তত্ত্বাবধানে এবং প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক কবিরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট বদরুদ্দোজা বদর। এসময় উপস্থিত ছিলেন উপদেষ্টা কার্তিক ভৌমিক, দুর্যোগ ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক রতন আচার্য, মহিলা বিষয়ক সম্পাদক নাজনীন হায়দার, নির্বাহী সদস্য সিরাজুল ইসলাম, রায়হান, নাহিদ হাসান, রমেশ বর্মন, অভিজিৎ বিশ্বাস, এ এম রুহান, সাংবাদিক রফিকুল ইসলাম, সাংবাদিক শহিদ জয়, সাংবাদিক কাজী আশরাফুল আজাদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
সংগঠনের নেতারা জানান, অসহায় ও খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোই তাদের অন্যতম লক্ষ্য। ভবিষ্যতেও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd