• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর অভয়নগরে মেম্বারকে হত্যাচেষ্টা: তিন আসামির কারাদণ্ড,খালাস ৪ যশোরের আসিফ সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ হবিগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাসভবনে হামলার ঘটনায় প্রশাসনের উদ্যোগে সমাধান যশোরে ৯০ পিস ইয়াবাসহ আটক ২ যশোর বোর্ডে এইচএসসির চার বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত ২ হাজার ৪৪৫, বহিষ্কার ২ শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে ২১ দিনের ছুটি যশোরে বিএনপি নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ, মহাসড়ক অবরোধে বিক্ষোভ; একজন পুলিশ হেফাজতে মাদক ব্যবসায় রাজি না হওয়ায় ঘরজামাইকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

যশোর চৌরাস্তায় একই রাতে আট দোকানে চুরি

Reporter Name / ৮১ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬

আহবান নিউজ :
যশোর শহরের চৌরাস্তা মোড় এলাকার মাতৃছায়া খান সুপার মার্কেটে সংঘবদ্ধ চুরির ঘটনা ঘটেছে। এক রাতে মার্কেটের অন্তত ৮টি দোকানের শাটার ভেঙে নগদ প্রায় দেড় লাখ টাকা চুরি করেছে দুর্বৃত্তরা। এ সময় মার্কেটে থাকা দুটি সিসি ক্যামেরাও ভাঙচুর করা হয়।স্থানীয় খবর সরবরাহ
মার্কেটের দেখভালের দায়িত্বে থাকা মামুন হোসেন জানান, গত ৬ মে রাত ৭টার দিকে দোকানপাট বন্ধ করে ব্যবসায়ীরা বাড়ি চলে যান। পরদিন সকালে চা দোকানি ইদ্রিস মার্কেটে এসে কয়েকটি দোকানের অস্বাভাবিক অবস্থা দেখতে পান। পরে অন্যান্য দোকানিরা এসে দেখেন, চোরেরা ভবনের ছাদ দিয়ে ভেতরে প্রবেশ করেছে।
অভিযোগ রয়েছে, দুর্বৃত্তরা প্রথমে দরজার হ্যাজবোল্ড ভেঙে মার্কেটের ভেতরে ঢোকে। এরপর দোতলার ৫টি ও নিচতলার ৩টি দোকানের শাটার লোহার রড দিয়ে উঁচু করে চুরি সংঘটিত হয়। দোকানগুলো থেকে নগদ প্রায় দেড় লাখ টাকা নিয়ে যায় তারা।যশোর স্থানীয় গাইড
ঘটনার পরদিন কোতয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।
এ বিষয়ে যশোর কোতয়ালি থানার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর কাজী বাবুল হোসেন বলেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd