• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর অভয়নগরে মেম্বারকে হত্যাচেষ্টা: তিন আসামির কারাদণ্ড,খালাস ৪ যশোরের আসিফ সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ হবিগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাসভবনে হামলার ঘটনায় প্রশাসনের উদ্যোগে সমাধান যশোরে ৯০ পিস ইয়াবাসহ আটক ২ যশোর বোর্ডে এইচএসসির চার বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত ২ হাজার ৪৪৫, বহিষ্কার ২ শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে ২১ দিনের ছুটি যশোরে বিএনপি নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ, মহাসড়ক অবরোধে বিক্ষোভ; একজন পুলিশ হেফাজতে মাদক ব্যবসায় রাজি না হওয়ায় ঘরজামাইকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

রঙে-রৌদ্রে বৈশাখে প্রেসক্লাব যশোরের পারিবারিক মিলনোৎসব অনুষ্ঠিত

Reporter Name / ৮০ Time View
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬

 

শহিদ জয়, যশোর 
বর্ণাঢ্য আয়োজন, উৎসবমুখর পরিবেশ এবং সাংবাদিক পরিবারগুলোর প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে প্রেসক্লাব যশোরের পারিবারিক মিলনোৎসব “রঙে-রৌদ্রে বৈশাখ”। শুক্রবার (০৮ মে ২০২৬) দিনব্যাপী যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা আরআরএফ টার্ক সেন্টারে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।
সবুজ-শ্যামল ও মনোরম পরিবেশে আয়োজিত মিলনমেলায় অংশ নেন প্রেসক্লাব যশোরের সদস্যবৃন্দ, তাদের পরিবার, আজীবন সদস্য, বিভিন্ন পত্রিকার সম্পাদক, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিরা। গ্রামীণ ঐতিহ্য ও প্রকৃতির সান্নিধ্যে আয়োজিত এ অনুষ্ঠান উপস্থিত সবার মাঝে বাড়তি আনন্দ যোগ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তাঁর উপস্থিতি আয়োজনকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।
প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস. এম. তৌহিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
সকাল ১০টায় প্রেসক্লাব যশোর প্রাঙ্গণ থেকে বাসযোগে সদস্য ও তাদের পরিবারবর্গ অনুষ্ঠানস্থলের উদ্দেশ্যে রওনা দেন। গন্তব্যে পৌঁছে নিবন্ধিত সদস্যদের মাঝে রেজিস্ট্রেশন কুপন, স্ন্যাকস কুপন, খাবার কুপন ও আইসক্রিম কুপন বিতরণ করা হয়।
দিনব্যাপী আয়োজনে ছিল বাহারি স্ন্যাকস, আইসক্রিম ও বিভিন্ন আপ্যায়নের ব্যবস্থা। মধ্যাহ্নভোজে পরিবেশন করা হয় সুস্বাদু নানা পদের খাবার।
খেলাধুলা পর্বে শিশুদের জন্য বাস্কেটে বল নিক্ষেপ, নারীদের জন্য হাঁড়িভাঙা ও বল দিয়ে গোল করা এবং সদস্যদের জন্য কপালে টিপ পরানোর মতো ব্যতিক্রমী আয়োজন করা হয়। এছাড়া সভাপতি জাহিদ হাসান টুকুনের উদ্যোগে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সাংস্কৃতিক পরিবেশনা ও মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে। অংশগ্রহণকারীরা দিনভর আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ হন।
এ বিশাল আয়োজন সফল করতে প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক এস. এম. তৌহিদুর রহমানসহ নির্বাহী বোর্ডের ১৫ সদস্য নিরলসভাবে কাজ করেন। পরিবহন ব্যবস্থা, আপ্যায়ন ও সার্বিক ব্যবস্থাপনায় তাদের আন্তরিকতা ছিল প্রশংসনীয়।
সন্ধ্যা সাড়ে ৬টায় আনন্দঘন আয়োজন শেষে সবাই বাসযোগে প্রেসক্লাব যশোরের উদ্দেশ্যে ফিরে যান।
প্রেসক্লাব যশোরের এ পারিবারিক মিলনোৎসব শুধু বিনোদনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না; বরং সাংবাদিক পরিবারগুলোর পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য, সম্প্রীতি ও সম্পর্ক আরও সুদৃঢ় করার এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd