• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল এলাকায় দালাল চক্র নির্মূলে ভ্রাম্যমান আদালতের অভিযান

Reporter Name / ১০২ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

 

আহবান নিউজ :
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল এলাকায় দালাল চক্র নির্মূলে ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযানের খবর পেয়ে হাসপাতাল চত্বর থেকে দালালরা দ্রুত পালিয়ে যায়।
বুধবার (০৬ মে ২০২৬) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার বাসুদেব কুমার মালোর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় ম্যাজিস্ট্রেট ও পুলিশের গাড়ি হাসপাতাল প্রাঙ্গণে প্রবেশ করলে সেখানে অবস্থানরত দালালরা ভোঁ-দৌড় দিয়ে সটকে পড়ে।
পরে ভ্রাম্যমান আদালত হাসপাতালের জরুরি বিভাগসহ বিভিন্ন ওয়ার্ডে তল্লাশি চালায়। তবে কোথাও কোনো দালালের উপস্থিতি না পাওয়ায় দুপুর সাড়ে ১২টার দিকে অভিযান সমাপ্ত করে ফিরে যেতে হয়।
অভিযান চলাকালে উপস্থিত ছিলেন যশোর সিভিল সার্জন কার্যালয়ের ডা.মৌসুমী বিনতে মানিক এবং হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ.এন.এম বজলুর রশিদ টুলু।
সংশ্লিষ্টরা জানান, হাসপাতাল এলাকায় দালালদের দৌরাত্ম্য রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd