• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর অভয়নগরে মেম্বারকে হত্যাচেষ্টা: তিন আসামির কারাদণ্ড,খালাস ৪ যশোরের আসিফ সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ হবিগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাসভবনে হামলার ঘটনায় প্রশাসনের উদ্যোগে সমাধান যশোরে ৯০ পিস ইয়াবাসহ আটক ২ যশোর বোর্ডে এইচএসসির চার বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত ২ হাজার ৪৪৫, বহিষ্কার ২ শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে ২১ দিনের ছুটি যশোরে বিএনপি নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ, মহাসড়ক অবরোধে বিক্ষোভ; একজন পুলিশ হেফাজতে মাদক ব্যবসায় রাজি না হওয়ায় ঘরজামাইকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

যবিপ্রবিতে আইপিআর বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

Reporter Name / ৯৫ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

আহবান নিউজ :
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শিক্ষকদের অংশগ্রহণে “ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস (আইপিআর) অ্যাওয়ারনেস” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ মে ২০২৬) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এ সেমিনারের আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহিত করা এবং উদ্ভাবকদের আইনি সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন বিভাগের শিক্ষকদের অংশগ্রহণে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। তিনি বলেন, গবেষকদের জন্য মেধাসম্পদ অধিকার সম্পর্কে সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পেটেন্ট, ট্রেডমার্ক ও কপিরাইট সুরক্ষার বিষয়ে জ্ঞান অর্জনের মাধ্যমে গবেষকরা নিজেদের কাজ সংরক্ষণ ও উন্নয়নে এগিয়ে যেতে পারবেন। এ ধরনের সেমিনার গবেষণা ও জ্ঞানভিত্তিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসাইন সরকার। তিনি পেটেন্ট আবেদন প্রক্রিয়া ও দেশে প্রচলিত মেধাসম্পদ আইন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. নাসরিন আক্তার আইভি।
আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত পরিচালক ড. কে. এম. আনিস-উল-হক। সেমিনারে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. ফারহানা ইয়াসমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd