• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোর বোর্ডে এসএসসি গণিত পরীক্ষায় অনুপস্থিত ২০৭৬, বহিষ্কার ২

Reporter Name / ৯৬ Time View
Update : রবিবার, ৩ মে, ২০২৬

আহবান নিউজ :
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি গণিত (আবশ্যিক) পরীক্ষায় ২০৭৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। একই সঙ্গে অসদুপায় অবলম্বনের দায়ে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (৩ মে) গণিত (আবশ্যিক) (বিষয় কোড-১০৯) পরীক্ষায় বোর্ডের ২৯৯টি কেন্দ্রে মোট ১ লাখ ২২ হাজার ১৮৪ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ১ লাখ ২০ হাজার ১০৮ জন। অনুপস্থিত থাকে ২০৭৬ জন।
বোর্ড সূত্রে জানা গেছে, কুষ্টিয়া জেলার ফিলিপনগর কেন্দ্র (নং-৫৫২) থেকে রোল ১২৩৪৩৬ এবং চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কেন্দ্র (নং-৩৮৩) থেকে রোল ২০৮৩৮১ নম্বরের দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. আব্দুল মতিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, খুলনা বিভাগের ১০ জেলার মধ্যে খুলনায় অংশ নেয় ১৯ হাজার ৩৯১ জন, অনুপস্থিত ২৬৪ জন; বাগেরহাটে ১০ হাজার ৬১৯ জন অংশ নিয়ে অনুপস্থিত ১৬৪ জন; সাতক্ষীরায় ১২ হাজার ৮৮৯ জন অংশ নিয়ে অনুপস্থিত ২২৯ জন; কুষ্টিয়ায় ১৭ হাজার ৭৪১ জন অংশ নিয়ে অনুপস্থিত ২৯৭ জন; চুয়াডাঙ্গায় ৭ হাজার ৮২০ জন অংশ নিয়ে অনুপস্থিত ১৩৫ জন; মেহেরপুরে ৫ হাজার ৩৭২ জন অংশ নিয়ে অনুপস্থিত ১২২ জন; যশোরে ১৯ হাজার ৭৭০ জন অংশ নিয়ে অনুপস্থিত ৩৩২ জন; নড়াইলে ৫ হাজার ৩২১ জন অংশ নিয়ে অনুপস্থিত ১০৮ জন; ঝিনাইদহে ১৪ হাজার ২২৮ জন অংশ নিয়ে অনুপস্থিত ৩১৪ জন এবং মাগুরায় অংশগ্রহণ ও অনুপস্থিতির হার তুলনামূলকভাবে কম ছিল।
পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd