• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর অভয়নগরে মেম্বারকে হত্যাচেষ্টা: তিন আসামির কারাদণ্ড,খালাস ৪ যশোরের আসিফ সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ হবিগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাসভবনে হামলার ঘটনায় প্রশাসনের উদ্যোগে সমাধান যশোরে ৯০ পিস ইয়াবাসহ আটক ২ যশোর বোর্ডে এইচএসসির চার বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত ২ হাজার ৪৪৫, বহিষ্কার ২ শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে ২১ দিনের ছুটি যশোরে বিএনপি নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ, মহাসড়ক অবরোধে বিক্ষোভ; একজন পুলিশ হেফাজতে মাদক ব্যবসায় রাজি না হওয়ায় ঘরজামাইকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

যশোরে বাস থেকে অচেতন যাত্রী উদ্ধার

Reporter Name / ৭৯ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

আহবান নিউজ :
যশোরে একটি যাত্রীবাহী বাসের ভেতর অচেতন অবস্থায় পড়ে থাকা এক ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর দেড়টার দিকে যশোর কেন্দ্রীয় বাস টার্মিনালে এ ঘটনা ঘটে।
উদ্ধারকৃত ব্যক্তির নাম পিন্টু (২৮), তিনি যশোরের ঝিকুরগাছা উপজেলার নির্বাস খোলা গ্রামের রবিউল ইসলামের ছেলে। তিনি পেশায় এক্সকাভেটর মেশিনের চালক।
যশোর হাসপাতাল সূত্রে জানা যায়,পিন্টু ব্যক্তিগত কাজের জন্য শার্শা উপজেলার নাভারন মোড় থেকে যশোরে আসার উদ্দেশ্যে জিম-জুই পরিবহনের একটি বাসে ওঠেন। বাসটি যশোর কেন্দ্রীয় বাস টার্মিনালে পৌঁছালে সুপারভাইজার শেখ আবু রাসেল রিপন বাসের ভেতর তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন।
পরে তিনি দ্রুত পিন্টুকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
চিকিৎসকরা জানিয়েছেন, প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিকভাবে আশঙ্কামুক্ত রয়েছেন।
তবে অজ্ঞান পার্টির সদস্যরা তার কাছ থেকে কি হাতিয়ে নিয়েছেন এখনো পিন্টু কিছু জানাতে পারেননি। তার চিকিৎসা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd