• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:০০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর অভয়নগরে মেম্বারকে হত্যাচেষ্টা: তিন আসামির কারাদণ্ড,খালাস ৪ যশোরের আসিফ সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ হবিগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাসভবনে হামলার ঘটনায় প্রশাসনের উদ্যোগে সমাধান যশোরে ৯০ পিস ইয়াবাসহ আটক ২ যশোর বোর্ডে এইচএসসির চার বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত ২ হাজার ৪৪৫, বহিষ্কার ২ শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে ২১ দিনের ছুটি যশোরে বিএনপি নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ, মহাসড়ক অবরোধে বিক্ষোভ; একজন পুলিশ হেফাজতে মাদক ব্যবসায় রাজি না হওয়ায় ঘরজামাইকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

যশোরের সরকারি রাস্তা দখলের প্রতিবাদে প্রেসক্লাব যশোরের সংবাদ সম্মেলন

Reporter Name / ৮৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

আহবান নিউজ :
যশোরের সরকারি রাস্তা দখল করে প্রতিবেশীর জমির উপর দিয় রাস্তায় তৈরি করে যাতায়াত করার অভিযোগ উঠেছে কমরুল বিশ্বাস এবং তার স্ত্রী শিল্পি বেগমের বিরুদ্ধে। এ ঘটনায় প্রকৃত জমির মালিক সাহাফুজ্জামান মিকুল প্রতিবাদ করলে তাদেরকে হত্যার হুমকিসহ বিভিন্ন হয়রানি মূলক হুমকি প্রদান ও থানায় অভিযোগ দিয়েছেন কমরুল বিশ্বাস।
এই ঘটনায় আইনের আশ্রয় চেয়ে ও ভূমিদস্যুদের হাত থেকে জমি উদ্ধারের জন্য বৃহস্পতিবার (২৩এপ্রিল) দুপুরে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী সাহাফুজ্জামান মিকুল।
সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে সাহাফুজ্জামান মিকুল বলেন, যশোর সদর উপজেলার মাহিদিয়া গ্রামের তার পিতা কামরুজ্জামান কাবুলের নামে ৫৯নং মাহিদিয়া মৌজার অর্ন্তগত খতিয়ান নং ১১৬৭, দাগ নং ৩৬৬০ এবং ৩৬৬১ এর ৪৫ শতক রেকর্ডকৃত জমি রয়েছে। দীর্ঘ ১০০ বছরের ও অধিক সময় ধরে আমার পিতাসহ তার পূর্বপুরুষগন ভোগদখল করছেন। এই জমির ২৭, ৬২ ও ৯০ সালের রেকর্ড ও আমাদের নামে বিদ্যমান। কিন্তু কামরুল এবং তার স্ত্রী শিল্পি বেগম একজন পরসম্পদলোভী, প্রতারক, ও খারাপ প্রকৃতির লোক। কামরুল ইসলাম ও তার স্ত্রী শিল্পী বেগমের জমি আমার জমির পাশে অবস্থিত। আমাদের জমি ৩৬৬০ ও ৩৬৬১ এবং তাদের জমি ৩৬৫৮ উভয় জমি সরকারি রাস্তার সাথে বিদ্যমান আছে । কিন্তু পরসম্পদলোভী প্রতারক কামরুল তাদের জমির সমনের ৩৫ ফুটেরও অধিক সরকারি রাস্তায় নিজেদের জমির সাথে দখল করে, আমাদের জমির ওপর থেকে রাস্তা তৈরি করে যাতায়াত করছেন। এতে করে পরিবারের পক্ষ থেকে কামরুল কে আমাদের জমির উপর দিয়ে না যাওয়ার অনুরোধ করি। কিন্তু তারা আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাষের হুমকি দেয়। এমতাবস্তাই জরুরী ভিত্তিতে তদন্ত পূর্বক উপরোক্ত বিবাদীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনকে অনুরোধ করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রতিবেশী এনামুল সদ্দার, শিপন মোল্লা, বাবু সর্দারসহ স্থানীয় গ্রামের মুরুব্বীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd