• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর অভয়নগরে মেম্বারকে হত্যাচেষ্টা: তিন আসামির কারাদণ্ড,খালাস ৪ যশোরের আসিফ সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ হবিগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাসভবনে হামলার ঘটনায় প্রশাসনের উদ্যোগে সমাধান যশোরে ৯০ পিস ইয়াবাসহ আটক ২ যশোর বোর্ডে এইচএসসির চার বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত ২ হাজার ৪৪৫, বহিষ্কার ২ শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে ২১ দিনের ছুটি যশোরে বিএনপি নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ, মহাসড়ক অবরোধে বিক্ষোভ; একজন পুলিশ হেফাজতে মাদক ব্যবসায় রাজি না হওয়ায় ঘরজামাইকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

যশোরে তীব্র গরমে পথচারীদের মাঝে ঠান্ডা শরবত বিতরণ

Reporter Name / ৯৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

আহবান নিউজ :
যশোরে বইছে তীব্র দাবদাহ। কাঠফাটা রোদে জনজীবন যখন ওষ্ঠাগত, তখন সাধারণ পথচারী ও শ্রমজীবী মানুষের তৃষ্ণা মেটাতে এবং কিছুটা স্বস্তি দিতে ঠান্ডা পানি ও লেবুর শরবত বিতরণের উদ্যোগ নিয়েছে ‘ছিন্নমূল সমাজ কল্যাণ সংস্থা’।
উদ্বোধন ও বিশেষ অতিথিবৃন্দ: বৃহস্পতিবার দুপুরে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট জর্জকোর্ট মোড় এলাকায় এই কর্মসূচীর উদ্বোধন করা হয়। কর্মসূচীর উদ্বোধন করেন প্রেসক্লাব যশোরের সভাপতি ও  দৈনিক যশোর পত্রিকার সম্পাদক ও প্রকাশক জাহিদ হাসান টুকুন।
উদ্বোধনকালে তিনি বলেন,”তীব্র তাপদাহে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। এই অবস্থায় ছিন্নমূল সমাজ কল্যাণ সংস্থার এ ধরণের মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও যশোর সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মনিরুজ্জামান মুনির। এছাড়াও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও ফটো সাংবাদিকগণ কর্মসূচীর সূচনা লগ্নে উপস্থিত ছিলেন।
সংগঠনের কার্যক্রম: সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ ফরহাদ শেখের পরিচালনায় এই কর্মসূচীতে পথচারী, রিকশাচালক, ভ্যানচালক ও বিভিন্ন যানবাহনের শ্রমিকসহ সাধারণ মানুষের মাঝে ঠান্ডা লেবুর শরবত ও পানি তুলে দেওয়া হয়। কর্মসূচীর সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের অন্যতম সদস্য আনোয়ার হোসেন মধু ও কামরুল হাসান রিপন।
স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণ: তীব্র রোদ উপেক্ষা করে শরবত বিতরণে সক্রিয়ভাবে অংশ নেন একঝাঁক তরুণ স্বেচ্ছাসেবক। তারা হলেন— রিফাজুল ইসলাম, সাজু আহম্মেদ, আরিফুল ইসলাম টিটো, মোঃ সজিব, মোঃ চয়ন, আফিয়া জাহিন, মোঃ সাকিব, দোলা রহমান, মোঃ বাঁধন, মোঃ নয়ন শেখ, কালাচান, মোঃ হাফিজ, মোঃ রাকিব, জনি, নয়ন ও হৃদয়।
তৃষ্ণার্ত পথচারীরা জানান, এই প্রচণ্ড গরমে রাস্তার মোড়ে এক গ্লাস ঠান্ডা শরবত পেয়ে তারা অনেকটা স্বস্তি বোধ করছেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে তাদের এই ধরণের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd