• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

শার্শায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে স্কুলড্রেসসহ শিক্ষা উপকরণ বিতরণ

Reporter Name / ১২৬ Time View
Update : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

আহবান নিউজ :

যশোরের শার্শায় ৪৭ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্কুলড্রেস, স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ করেছে কিন্ডারমিশনস জার্মানির আর্থিক সহায়তায় পরিচালিত আব্দুর রশিদ খান ঠাকুর ফাউন্ডেশন। বুধবার (২২ এপ্রিল) উপজেলার বুরুজ বাগান মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এসব উপকরণ বিতরণ করা হয়।

আব্দুর রশিদ খান ঠাকুর ফাউন্ডেশনের শার্শা উপজেলা শাখার সভাপতি প্রভাষক মামুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক প্রদীপ মার্সেল রোজারিও।

প্রধান অতিথি বলেন- পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নেওয়ার জন্য শিক্ষার কোনো বিকল্প নেই। আব্দুর রশিদ খান ঠাকুর ফাউন্ডেশন এই অঞ্চলে দরিদ্র, ,অসহায়, এতিম ও  ঝরে পড়া পথ শিশুদের শিক্ষার প্রসারে আজীবন কাজ করে যাবে। একইসঙ্গে শিক্ষার্থীদের নতুন দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় যোগ্য হয়ে গড়ে ওঠার আহ্বান জানান।

আরও উপস্থিত ছিলেন- আব্দুর রশিদ খান ঠাকুর ফাউন্ডেশনের যশোর জেলা শাখার পরিচালক আবদুর রহমান, বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফিকার আলী, বুরুজবাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব কান্তি দাসসহ স্থানীয় অভিভাবক সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd