• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোর চৌগাছায় পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষ, আহত ৫

Reporter Name / ১১৪ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

আহবান নিউজ :

যশোর চৌগাছা উপজেলায় পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছেন। সোমবার (২০ এপ্রিল ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চৌগাছা পৌরসভার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে—আড় চোখে তাকানো নিয়ে—হুদাপাড়া গ্রামের মফিজুর রহমান মফি (৩৮) ও চাঁদপুর গ্রামের কবির উদ্দিন (৪৬)-এর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন জড়িয়ে পড়লে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে আহতরা হলেন মফিজুর রহমান মফি (৩৮), আশাদুল ইসলাম (৪২), হাওয়া বেগম (৩৩), কবির উদ্দিন (৪৬) ও বানা মিয়া (৬০)। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দেন। গুরুতর আহত মফিজুর রহমান মফিকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd