• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:০২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর অভয়নগরে মেম্বারকে হত্যাচেষ্টা: তিন আসামির কারাদণ্ড,খালাস ৪ যশোরের আসিফ সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ হবিগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাসভবনে হামলার ঘটনায় প্রশাসনের উদ্যোগে সমাধান যশোরে ৯০ পিস ইয়াবাসহ আটক ২ যশোর বোর্ডে এইচএসসির চার বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত ২ হাজার ৪৪৫, বহিষ্কার ২ শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে ২১ দিনের ছুটি যশোরে বিএনপি নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ, মহাসড়ক অবরোধে বিক্ষোভ; একজন পুলিশ হেফাজতে মাদক ব্যবসায় রাজি না হওয়ায় ঘরজামাইকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

যশোরে ভাড়া না দিয়ে ভবন দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

Reporter Name / ৯৯ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

শহিদ জয়, যশোর :

যশোরে দীর্ঘদিন ধরে ভাড়া পরিশোধ না করে একটি ভবন দখল করে রাখার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এক বাড়ির মালিক। সোমবার শহরের প্রেসক্লাব যশোরে এ আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন খন্দকার আব্দুল মান্নান।

লিখিত বক্তব্যে তিনি জানান,শহরের উপশহর ইউনিয়নের তার নিজস্ব ভবন ২০২৪ সালের জুন মাসে আরাফাত নাজনীন নামে এক ভাড়াটিয়ার কাছে ভাড়া দেন। চুক্তি অনুযায়ী প্রথমে মাসিক ৬০ হাজার টাকা এবং পরবর্তীতে ২০২৫ সালের জানুয়ারি থেকে ৭০ হাজার টাকা ভাড়া নির্ধারণ করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে তিনি বলেন,২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত ভাড়াটিয়া কোনো ভাড়া পরিশোধ করেননি। এ বিষয়ে একাধিকবার মৌখিকভাবে সমাধানের চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। পরবর্তীতে ভবনে তালা লাগানো হলে ভাড়াটিয়া তা ভেঙে পুনরায় দখল নেন বলে তিনি জানান।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়,২০২৫ সালের অক্টোবর মাসে ভাড়াটিয়া আংশিকভাবে ২৫ হাজার টাকা পরিশোধ করে বকেয়া পরিশোধের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন হয়নি। পরবর্তীতে ভবন ছাড়ার নোটিশ দেওয়া হলেও নির্ধারিত সময়ের মধ্যে ভবন খালি করা হয়নি।

ভুক্তভোগীর দাবি,বর্তমানে প্রায় ২১ মাসের ভাড়া বকেয়া রয়েছে এবং ভাড়াটিয়া বল প্রয়োগের মাধ্যমে অবৈধভাবে ভবন দখল করে আছেন। বিষয়টি সমাধানের জন্য কোতয়ালী থানা ও ডিবি পুলিশ-এর সহায়তা নেওয়া হলেও এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি বলে জানান তিনি।

এছাড়া ভাড়াটিয়ার পক্ষ থেকে হুমকি-ধামকি দেওয়ার অভিযোগও তোলা হয় সংবাদ সম্মেলনে।

সংবাদ সম্মেলনের মাধ্যমে বাড়ির মালিক প্রশাসনের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ কামনা করেছেন এবং আইনানুগ প্রক্রিয়ায় ভবন উদ্ধারে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন খন্দকার আব্দুল মান্নান। এ সময় উপস্থিত ছিলেন তার স্ত্রী নাজমুন নাহার, কন্যা শামীমা আক্তার ও


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd