• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরে পঙ্গু আনোয়ারের সারথি‘আল মামুন ফাউন্ডেশন’, মিলল নতুন হুইলচেয়ার

Reporter Name / ১১৫ Time View
Update : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

আহবান নিউজ২৪ :

যশোর সদরের ফতেপুর ইউনিয়নের  সীতারামপুর গ্রামের মোহাম্মদ আনোয়ার হোসেনের চলাফেরা ছিল অন্যের ওপর নির্ভরশীল। শারীরিক প্রতিবন্ধকতার কারণে দীর্ঘদিনের সঙ্গী ছিল একরাশ কষ্ট আর সীমাবদ্ধতা। তবে এবার তার সেই কষ্ট কিছুটা লাঘব করতে এগিয়ে এসেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আল মামুন ফাউন্ডেশন’।

বৃহস্পতিবার সকালে ফতেপুর ইউনিয়নের সীতারামপুর গ্রামে আনোয়ার হোসেনের হাতে সংগঠনের পক্ষ থেকে একটি উন্নতমানের হুইলচেয়ার তুলে দেওয়া হয়। নতুন এই হুইলচেয়ার পেয়ে আনোয়ারের চোখেমুখে ছিল তৃপ্তির হাসি।

হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আল মামুন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম। মানবিক এই উদ্যোগে শামিল হতে পেরে তিনি আনন্দ প্রকাশ করেন এবং সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

এ সময় সংগঠনের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আল মামুন ফাউন্ডেশনের উপদেষ্টা আল মামুন শাওন, আহবায়ক তানভীর হায়দার তমাল,

সদস্য সচিব শাকির আহমেদ শুভ্র ,যুগ্ম আহ্বায়ক।

পাপ্পু জামান।

এছাড়াও সংগঠনের সদস্য রুবেল তরফদার, রাজু, আসিফ, আরসাদ, আবু হুরাইরা সৌমসহ স্থানীয় স্বেচ্ছাসেবীরা এই কার্যক্রমে অংশ নেন।

আল মামুন ফাউন্ডেশনের সদস্যরা জানান, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই তারা কাজ করে যাচ্ছেন। আনোয়ার হোসেনের মতো যারা শারীরিক ও আর্থিকভাবে অসচ্ছল, তাদের জীবনযাত্রাকে কিছুটা সহজ করতেই এই ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতে তাদের এই মানবিক কার্যক্রম আরও বড় পরিসরে চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd