• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

ড্রোন হামলায় দুবাইয়ের মার্কিন দূতাবাসে আগুন

Reporter Name / ১৫১ Time View
Update : বুধবার, ৪ মার্চ, ২০২৬

আহবান ডেস্ক:

 গতকাল মঙ্গলবার রাতে দুবাইয়ে অবস্থিত মার্কিন কনস্যুলেটের কাছে ড্রোন হামলার ফলে আগুন লেগে যায়। যা ইরানের তরফ থেকে উপসাগরীয় অঞ্চলে মার্কিন কূটনৈতিক মিশনগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করার তীব্রতা বৃদ্ধি করার সময় ঘটল।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

বাসিন্দারা এএফপিকে জানিয়েছেন যে, তারা একটি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন এবং একজন বলেছেন যে, তিনি তখন আগুন দেখতে পেয়েছেন। পুলিশ আশেপাশের রাস্তাগুলো বন্ধ করে দিয়েছে এবং ক্ষয়ক্ষতি দেখার চেষ্টাকারী পথচারীদের সরিয়ে দিয়েছে।

দুবাই কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, মার্কিন কনস্যুলেটের কাছে ড্রোন সংক্রান্ত ঘটনায় লেগে যাওয়া আগুন সফলভাবে নিয়ন্ত্রণে আনা হয়েছে।

গতকাল মঙ্গলবার ভোরে সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে দুটি ড্রোন হামলা চালানো হয়েছে। ফলে ছোটখাটো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ভবন থেকে ধোঁয়া বের হতে দেখা যাওয়ার পর কূটনৈতিক সূত্র এএফপিকে জানিয়েছে, সোমবার কুয়েতে মার্কিন দূতাবাসে হামলা চালানো হয়েছে।

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের অংশ হিসেবে গত শনিবার থেকে উপসাগরীয় অঞ্চলে ইরানের বোমাবর্ষণ চলছে, যার মধ্যে বিমানবন্দর এবং তেল স্থাপনাতেও আঘাত হেনেছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দুবাইয়ে ড্রোন হামলার বিষয়টি নিশ্চিত করেছেন এবং বলেছেন যে সমস্ত কর্মী নিরাপদে আছেন।

তিনি ওয়াশিংটনে সাংবাদিকদের বলেন, দুর্ভাগ্যজনকভাবে একটি ড্রোন চ্যান্সেলারি ভবন সংলগ্ন একটি পার্কিং লটে আঘাদ হেনেছে। এরপর সেখানে আগুন লেগে যায়।

 

 

 

 

 

 

সুূত্র : বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd