• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানালেন জাপানের প্রধানমন্ত্রী

Reporter Name / ১৬৯ Time View
Update : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

আহবান ডেস্ক :

 নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।

বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রতি তিনি সমর্থন ব্যক্ত করেছেন এবং বিদ্যমান কৌশলগত অংশীদারিত্বের আওতায় দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার জন্য টোকিওর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

আজ মঙ্গলবার এক শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী তাকাইচি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানান।

তিনি বাংলাদেশে গণতান্ত্রিক প্রচেষ্টার ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানান এবং ঢাকার নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য জাপানের প্রস্তুতির কথা জানান।

প্রধানমন্ত্রী তাকাইচি আশা প্রকাশ করেন, জাপান ও বাংলাদেশের দীর্ঘস্থায়ী ‘কৌশলগত অংশীদারিত্ব’র ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার ও সম্প্রসারিত হবে।

বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী হিসেবে জাপান অবকাঠামো উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি, বাণিজ্য, বিনিয়োগ এবং দু’দেশের জনগণের মধ্যে আদান-প্রদানসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করে আসছে।

 

 

 

 

 

 

সুূত্র :


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd