• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী এবং প্রতিমন্ত্রী কাল বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী  যশোরে ২১ এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা, অংশ নেবে ৩০ হাজারের বেশি পরীক্ষার্থী যশোর চৌগাছার পৌর হাটে চাঁদাবাজি, ইজারাদারের অভিযোগ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত প্রাথমিকের সুপারিশপ্রাপ্তদের যোগদান বিলম্বে হতাশা, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা যশোরের দুই সহ্রাধিক কেন্দ্রে শুরু হচ্ছে হাম-রুবেলার টিকাদান  যশোরে কিশোর গাং এর ৫  সদস্য আটক, চাকু উদ্ধার সকল প্রকার জ্বালানি তেল ও গ্যাসের মূল্য বৃদ্ধিতে জাগপা’র তীব্রনিন্দা ও প্রতিবাদ যশোর শহরের নীলগঞ্জে রমরমা কোচিং বাণিজ্য  যশোরের চৌগাছায় বিনামূল্যে দোস্ত এইডের টিউবওয়েল বিতরণ

শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে ২ কোটি টাকা আর্থিক সহায়তা দেবে সরকার

Reporter Name / ১৩৪ Time View
Update : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬

আজ বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় সভাপতিত্ব শেষে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, হাদির পরিবারের জন্য পৃথক দুটি বরাদ্দ দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘ঢাকায় একটি ফ্ল্যাট বা বাড়ি কেনার জন্য অর্থ মন্ত্রণালয় থেকে ১ কোটি টাকা দেওয়া হবে। পুরো অর্থের প্রয়োজন নাও হতে পারে। এছাড়া হাদির পরিবারের জীবিকা নির্বাহের জন্য প্রধান উপদেষ্টার তহবিল থেকে পৃথকভাবে আরও ১ কোটি টাকা প্রদান করা হবে।

ড. সালেহউদ্দিন আরও জানান, বাসস্থানের জন্য ১ কোটি টাকা বরাদ্দ ইতোমধ্যেই অনুমোদন করেছে অর্থ মন্ত্রণালয় ।

শরিফ ওসমান বিন হাদি ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছিলেন।

নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার একদিন পর গত ১২ ডিসেম্বর ঢাকার পল্টন মডেল থানাধীন বক্স কালভার্ট রোড এলাকায় হাদিকে গুলি করা হয়।

গুরুতর অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, সেখানে তার অস্ত্রোপচার করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

গত ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয় এবং সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে তিনি সেখানে মৃত্যুবরণ করেন।

সূত্র : বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd