• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

দেশনেত্রীর জন্য মাসুম বাচ্চাদের দোয়া আল্লাহ কবুল করবেন: রিজভী

Reporter Name / ২০৪ Time View
Update : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

তিনি বলেন,  আমরা এমন একজন মানুষের জন্য দোয়া করছি, যিনি সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে এবং যিনি মানুষের কাছে যে ওয়াদা করেন, সেই ওয়াদা কখনও ভঙ্গ করেন না।

রিজভী বলেন, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে, দেশবাসী ও বিশ্ববাসীর কাছে দোয়া চাই।

আজ বৃহস্পতিবার ৪ ডিসেম্বর রাজধানীর আদাবরের জামিয়া আরাবিয়া আহসানুল উলূম  মাদ্রাসা ও এতিমখানায় বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা, ভ্যান ও অটোচালক দলের আয়োজনে বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু আরোগ্য কামনায় কোরআন খতম এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু আরোগ্য কামনা করে, দুইটি খাসি সাদকায়ে জারিয়া হিসাবে জবাই করে, সেই মাংস গরিব ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়।

রিজভী  বলেন, ‘এই মাদ্রাসার মাসুম বাচ্চাদের সামনে আর কী-ই বা বক্তব্য রাখব? আজ তারা দু’হাত তুলে আল্লাহর কাছে দোয়া চাইবে এমন একজন মানুষের জন্য, যিনি রাজনীতিতে আসার দিন থেকেই দেশের মানুষের কল্যাণ, তাদের সুখ-দুঃখের সঙ্গেই নিজেকে সম্পৃক্ত রেখেছেন। তাঁকে দেশ ছেড়ে চলে যেতে বড় ধরনের প্রলোভন দেখানো হয়েছিল, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করে দেশের স্বাধীনতা ও মানুষের অধিকার রক্ষার পথেই থেকেছেন।’

এ সময় বিএনপি’র এই সিনিয়র নেতা অভিযোগ করে বলেন, গণতন্ত্র ও নাগরিক অধিকার রক্ষার জন্য বেগম জিয়াকে দীর্ঘ সময় ধ্বংসপ্রাপ্ত কারাগারে বন্দি রাখা হয়েছে। এ সময় তাঁকে যথাযথ চিকিৎসাও দেওয়া হয়নি। এমনকি তার খাবারে বিষ প্রয়োগের বিষয়েও মানুষের মনে সন্দেহ সৃষ্টি হয়েছে।

তিনি আরও বলেন, ‘একটি সুস্থ মানুষ হেঁটে হেঁটে কারাগারে গিয়ে আড়াই বছর পর হুইলচেয়ারে করে বেরিয়ে আসেন— এ দৃশ্য দেশবাসী আজও ভুলতে পারেনি।’

বিএনপি’র এই নেতা  বলেন, তাঁর চোখের অপারেশনসহ নানা শারীরিক জটিলতায়ও তাকে সঠিক চিকিৎসা দেওয়া হয়নি। তবুও তাঁকে মাটি ও মানুষের সম্পর্ক থেকে বিচ্ছিন্ন করা যায়নি। আজ তাঁর জন্য সারা দেশ কাঁদছে, মাদ্রাসার এতিম শিশুরাও তাঁর জন্য দোয়া করছে। তিনি শুধু একটি দলের নন— আজ নানা রাজনৈতিক দল, পেশাজীবী সমাজ, আলেম-ওলামা ও বিদেশের রাষ্ট্রনায়করাও তাঁর সুস্থতা কামনা করছেন।

রিজভী বলেন, ‘আমরা আল্লাহর কাছে দোয়া করি— তিনি যেন আমাদের এই প্রিয় নেত্রীকে দ্রুত সুস্থ করে তোলেন এবং দীর্ঘ হায়াত দান করেন।’

তিনি আরও বলেন,  দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রায় ১৫/১৬ বছর ধরে নির্যাতন সহ্য করেছেন। কিন্তু তাঁর বিরুদ্ধে কোনো দুর্নীতির প্রমাণ পাওয়া যায়নি।

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল ইসলাম স্বপন, যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. জাহাঙ্গীর কবির, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদুর রহমান জাহিদ, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ওমর ফারুক কাওসার, ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আওয়াল, যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ, মাসুদুর রহমান মাসুদ, তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি ইমাম হোসাইন, রিকশা-ভ্যান ও অটো চালক দলের সমন্বয়ক আরিফুর রহমান তুষার, আহ্বায়ক অধ্যাপক মো. আশফাকুল ইসলাম সরকার (মনু) ও সদস্য সচিব অ্যাডভোকেট মো. মাহফুজুর রহমানসহ দলীয় নেতৃবৃন্দ।

 

 

 

 

 

 

সূত্র : বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd