• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

নাম দিয়েই জমির মালিকানা যাচাই করবেন যেভাবে

Reporter Name / ১৭৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

আহবান ডেস্ক:

জমির বৈধ দখল ও মালিকানা নিশ্চিত হওয়া যে কোনো জমি কেনাবেচার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অনেকেই ভাবেন জমির মালিকানা যাচাই কঠিন বা জটিল, তবে এখন অনলাইনে মাত্র কয়েকটি ধাপেই তা যাচাই করা সম্ভব। শুধুমাত্র মালিকের নাম ব্যবহার করেই জমির তথ্য বের করে আনা যায় খুব সহজে।

অনলাইনে জমির মালিকানা যাচাই করার এই পদ্ধতিটি বিশেষ করে সাধারণ মানুষের জন্য অনেক সুবিধাজনক। এতে করে তৃতীয় পক্ষের দ্বারস্থ না হয়ে নিজেই যাচাই করা সম্ভব হয়।

যেভাবে অনলাইনে নাম দিয়ে জমির মালিকানা যাচাই করবেন—

অনলাইনে জমির মালিকানা যাচাই করতে যেতে হবে eporcha.gov.bd ওয়েবসাইটে। এরপর ধাপে ধাপে অনুসরণ করতে হবে নিচের নিয়মগুলো—

১. সার্ভে খতিয়ান অপশনে ক্লিক করুন।

২. বিভাগ, জেলা, উপজেলা এবং মৌজা বা জে এল নম্বর সিলেক্ট করুন।

৩. এরপর ডান পাশে থাকা ‘অধিকতর অনুসন্ধান’ অপশনে ক্লিক করুন।

৪. এবার ‘মালিকের নাম’ অপশনে কাঙ্ক্ষিত ব্যক্তির নাম বা নামের অংশ লিখে ‘খুঁজুন’ বাটনে ক্লিক করুন।

৫. এতে দেখা যাবে, ওই ব্যক্তির নামে কোনো জমি আছে কি না, থাকলে কোন দাগে, কতটুকু আছে, তা বিস্তারিতভাবে।

মোবাইল থেকেও এই কাজটি করা যায়। Google Play Store থেকে ‘ekhatian’ অ্যাপ ডাউনলোড করে একই পদ্ধতিতে জমির খতিয়ান খুঁজে দেখা যাবে।

 

 

 

 

 

 

সূত্র : যুগান্তর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd