
আহ্বান নিউজ:
যশোর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ১৭ লাখ ৬১ হাজার ৬০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, কম্বল, চাদর, জিরা, কিসমিস, চকলেট ও কসমেটিক্সসহ বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১৮ নভেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধীনস্থ বেনাপোল আইসিপির টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ১১২টি শাড়ি, ২১টি কম্বল, ৮টি চাদর, ৭ কেজি জিরা, ২৯ প্যাকেট ফুসকা, ১১ কেজি কিসমিস, ১১ প্যাকেট সোনপাপড়ি, ৫৫০টি চকলেট এবং ১ হাজার ৬৪১টি কসমেটিক্স সামগ্রী।