• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বেনাপোলে আ. লীগের ব্যানার তৈরির সময় একজন আটক, ভিডিও ধারণ করায় মারধর যশোরে প্রকাশ্যে আ.লীগের মিছিলের ভিডিও প্রকাশ, নেতৃত্বে শেখ আতিকুর বাবু যশোরে প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলায় বৃদ্ধের ৫ বছরের কারাদণ্ড যশোর চৌগাছা থানার নতুন ওসি মেহেদী হাসান যশোর সীমান্তে ১৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, আগুনে দগ্ধ যুবক সাবেক স্ত্রীর ব্যক্তিগত ছবি-ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি,স্বামীর বিরুদ্ধে মামলা যশোরে মাদকবিরোধী অভিযানে ২১৭ পিস ইয়াবাসহ ৭ জন গ্রেফতার, ৬ জনের কারাদণ্ড ফার্মাসিস্ট রেজিস্ট্রেশন কোর্সে বিসিডিএসের সম্পৃক্ততা বহাল রাখার দাবিতে মানববন্ধন যশোরে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা

যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, আগুনে দগ্ধ যুবক

Reporter Name / ১২ Time View
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

আহ্বান নিউজ:
যশোর শহরের বেজপাড়ায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের পর একটি মোটরসাইকেলে আগুন ধরে নাদিম নামে এক যুবক দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বেজপাড়া পূজার মাঠের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
আহত নাদিম বেজপাড়া তালতলা এলাকার সাকির হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে নাদিম মোটরসাইকেল চালিয়ে বাড়ি থেকে শহরের চৌরাস্তার দিকে যাচ্ছিলেন। পথে পূজার মাঠের মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি অজ্ঞাত মোটরসাইকেলের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নাদিমের মোটরসাইকেলে আগুন ধরে যায় এবং তিনি দগ্ধ হন।
পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাঁর শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd