• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বেনাপোলে আ. লীগের ব্যানার তৈরির সময় একজন আটক, ভিডিও ধারণ করায় মারধর যশোরে প্রকাশ্যে আ.লীগের মিছিলের ভিডিও প্রকাশ, নেতৃত্বে শেখ আতিকুর বাবু যশোরে প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলায় বৃদ্ধের ৫ বছরের কারাদণ্ড যশোর চৌগাছা থানার নতুন ওসি মেহেদী হাসান যশোর সীমান্তে ১৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, আগুনে দগ্ধ যুবক সাবেক স্ত্রীর ব্যক্তিগত ছবি-ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি,স্বামীর বিরুদ্ধে মামলা যশোরে মাদকবিরোধী অভিযানে ২১৭ পিস ইয়াবাসহ ৭ জন গ্রেফতার, ৬ জনের কারাদণ্ড ফার্মাসিস্ট রেজিস্ট্রেশন কোর্সে বিসিডিএসের সম্পৃক্ততা বহাল রাখার দাবিতে মানববন্ধন যশোরে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা

সাবেক স্ত্রীর ব্যক্তিগত ছবি-ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি,স্বামীর বিরুদ্ধে মামলা

Reporter Name / ১১ Time View
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

আহ্বান নিউজ:
যশোরে সাবেক স্ত্রীর ব্যক্তিগত ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে অর্থ দাবির অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে। ভুক্তভোগী এক নারীর (২২) আদালতে দায়ের করা নালিশি মামলাটি কোতোয়ালি থানায় নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে।অভিযুক্ত রিপন হোসেন (২৫) সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার গোবিন্দপুর গ্রামের কেনা গাজীর ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, প্রায় ছয় বছর আগে ইসলামি শরিয়ত অনুযায়ী তাঁদের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাঁদের একটি ছেলেসন্তান রয়েছে। অভিযোগ,বিয়ের কিছুদিন পর রিপন নেশাগ্রস্ত হয়ে পড়েন এবং নেশার টাকার জন্য স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। নির্যাতন সহ্য করতে না পেরে গত ১৪ অক্টোবর ওই নারী তাঁকে তালাক দেন।
অভিযোগে আরও বলা হয়, তালাকের পর রিপন ফোনে সাবেক স্ত্রীকে গালিগালাজ করেন এবং তাঁর অগোচরে ধারণ করা ব্যক্তিগত ছবি ও ভিডিও থাকার কথা জানিয়ে নিয়মিত নেশার টাকা না দিলে সেগুলো ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। গত ২৬ অক্টোবর সন্ধ্যায় তিনি ওই নারীর ইমো আইডিতে ব্যক্তিগত ছবি ও ভিডিও পাঠান বলেও অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী প্রথমে কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপরও হুমকি অব্যাহত থাকায় তিনি আদালতে নালিশি মামলা করেন। আদালত অভিযোগটি এফআইআর হিসেবে গ্রহণ করে সাত কার্যদিবসের মধ্যে মামলা রুজু ও প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। পরে কোতোয়ালি থানা মামলাটি নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd