• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বেনাপোলে আ. লীগের ব্যানার তৈরির সময় একজন আটক, ভিডিও ধারণ করায় মারধর যশোরে প্রকাশ্যে আ.লীগের মিছিলের ভিডিও প্রকাশ, নেতৃত্বে শেখ আতিকুর বাবু যশোরে প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলায় বৃদ্ধের ৫ বছরের কারাদণ্ড যশোর চৌগাছা থানার নতুন ওসি মেহেদী হাসান যশোর সীমান্তে ১৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, আগুনে দগ্ধ যুবক সাবেক স্ত্রীর ব্যক্তিগত ছবি-ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি,স্বামীর বিরুদ্ধে মামলা যশোরে মাদকবিরোধী অভিযানে ২১৭ পিস ইয়াবাসহ ৭ জন গ্রেফতার, ৬ জনের কারাদণ্ড ফার্মাসিস্ট রেজিস্ট্রেশন কোর্সে বিসিডিএসের সম্পৃক্ততা বহাল রাখার দাবিতে মানববন্ধন যশোরে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা

ফার্মাসিস্ট রেজিস্ট্রেশন কোর্সে বিসিডিএসের সম্পৃক্ততা বহাল রাখার দাবিতে মানববন্ধন

Reporter Name / ১৩ Time View
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

আহ্বান নিউজ:
সি-ক্যাটাগরি ফার্মাসিস্ট রেজিস্ট্রেশন কোর্সে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির (বিসিডিএস) সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির যশোর জেলা শাখার উদ্যোগে শহরের বিসিডিএস মেডিসিন মার্কেটের সামনে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে বিসিডিএস বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের বিভিন্ন কার্যক্রমে সহযোগিতা করে আসছে। বিশেষ করে সি-ক্যাটাগরি ফার্মাসিস্ট রেজিস্ট্রেশন কোর্স পরিচালনায় সংগঠনটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তাঁরা অভিযোগ করেন, সম্প্রতি একটি মহল এ কোর্স থেকে বিসিডিএসকে বাদ দেওয়ার চেষ্টা করছে। এ ধরনের সিদ্ধান্ত ওষুধ ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ফার্মাসিস্টদের স্বার্থের পরিপন্থী। দীর্ঘদিনের অভিজ্ঞতা ও অবদান বিবেচনায় কোর্স পরিচালনায় বিসিডিএসের সম্পৃক্ততা বহাল রাখার দাবি জানান তাঁরা।
মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের যশোর জেলা শাখার সভাপতি জামাল উদ্দিন বিলু, সিনিয়র সহসভাপতি রবিউল ইসলাম, সহসভাপতি গোলাম মোসাব্বির শান্তি ও সিরাজুল ইসলামসহ অন্য নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd