• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বাঘারপাড়ায় এসআরবি-৬-এর অভিযানে ৯৫ বোতল বিদেশি মদসহ গ্রেফতার ২ শার্শায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানির দায়ে দপ্তরির ৫ বছরের কারাদণ্ড ভৈরব নদের কচুরিপানা পরিষ্কারে ডা.ঊষার উদ্যোগে সংহতি জানাল জেলা বিএনপি শার্শায় পুলিশের পৃথক অভিযানে মাদকসহ আটক  যশোরের দুই থানার ওসি পদে রদবদল, বেনাপোলে বাবুল ও চৌগাছায় তিতুমীর দেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটালাইজড আইনজীবী সমিতি যশোর এক ক্লিকেই মিলবে সমিতির সব তথ্য ও সেবা যশোরে নাশকতার অভিযোগে পুরাতন কসবার জনি-টিপন ও আরবপুরের তারেক আটক নিষিদ্ধ সংগঠনের সদস্যদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদারঃ বিজিবি ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসা মাহমুদ আটক যশোরে টালিথাকুমী চার্চের তিন দিনব্যাপী আত্মিক উদ্দীপনা ও আরোগ্যদায়ী সভা

দেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটালাইজড আইনজীবী সমিতি যশোর এক ক্লিকেই মিলবে সমিতির সব তথ্য ও সেবা

Reporter Name / ৮ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

আহ্বান নিউজ:
নিজস্ব ওয়েবসাইট ও পূর্ণাঙ্গ অটোমেশন ব্যবস্থা চালুর মাধ্যমে ডিজিটাল যুগে প্রবেশ করেছে যশোর জেলা আইনজীবী সমিতি। সংশ্লিষ্টদের দাবি, এ উদ্যোগের মধ্য দিয়ে সমিতিটি দেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটালাইজড আইনজীবী সমিতি হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছে।
রোববার (১৫ নভেম্বর) সমিতির মিলনায়তনে ওয়েবসাইটের উদ্বোধন করেন সভাপতি ও পাবলিক প্রসিকিউটর (পিপি) এ এইচ সৈয়দ সাবেরুল হক সাবু।
নতুন ব্যবস্থায় সদস্যরা অনলাইনে ওকালতনামা, সদস্য চাঁদা, কল্যাণ তহবিল, চেম্বার ভাড়া ও বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। পাশাপাশি রশিদ ডাউনলোড, লাইব্রেরি ব্যবস্থাপনা ও মোবাইল অ্যাপের মাধ্যমেও সেবা পাওয়া যাবে।
সমিতির ওয়েবসাইটের ঠিকানা www.jashorebda.org.bd। নতুন এ ব্যবস্থায় আর্থিক লেনদেন সরাসরি ব্যাংক হিসাবের মাধ্যমে সম্পন্ন হবে। এতে স্বচ্ছতা, জবাবদিহি ও আর্থিক ব্যবস্থাপনা আরও সহজ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে সমিতির সাধারণ সম্পাদক এম এ গফুর, আইনজীবী কাজী ফরিদুল ইসলাম, ওয়েবসাইট তৈরি কমিটির আহ্বায়ক বাসুদেব বিশ্বাসসহ আইনজীবীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd