• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বাঘারপাড়ায় এসআরবি-৬-এর অভিযানে ৯৫ বোতল বিদেশি মদসহ গ্রেফতার ২ শার্শায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানির দায়ে দপ্তরির ৫ বছরের কারাদণ্ড ভৈরব নদের কচুরিপানা পরিষ্কারে ডা.ঊষার উদ্যোগে সংহতি জানাল জেলা বিএনপি শার্শায় পুলিশের পৃথক অভিযানে মাদকসহ আটক  যশোরের দুই থানার ওসি পদে রদবদল, বেনাপোলে বাবুল ও চৌগাছায় তিতুমীর দেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটালাইজড আইনজীবী সমিতি যশোর এক ক্লিকেই মিলবে সমিতির সব তথ্য ও সেবা যশোরে নাশকতার অভিযোগে পুরাতন কসবার জনি-টিপন ও আরবপুরের তারেক আটক নিষিদ্ধ সংগঠনের সদস্যদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদারঃ বিজিবি ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসা মাহমুদ আটক যশোরে টালিথাকুমী চার্চের তিন দিনব্যাপী আত্মিক উদ্দীপনা ও আরোগ্যদায়ী সভা

নিষিদ্ধ সংগঠনের সদস্যদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদারঃ বিজিবি

Reporter Name / ৮ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

আহ্বান নিউজ:
নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যদের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে যশোরসহ সীমান্ত এলাকায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কঠোর নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলেছে বিজিবি। এ জন্য অতিরিক্ত ৩০টি চেকপোস্ট স্থাপনসহ টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
রোববার দুপুরে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব তথ্য জানান ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান।
তিনি জানান, সীমান্তে নজরদারির জন্য নাইট ভিশন গগলস, থার্মাল ড্রোন, সিসি ক্যামেরা, সার্চলাইট ও আধুনিক ডিজিটাল সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে দিন-রাত বিশেষ টহলও চলছে। অবৈধ অনুপ্রবেশের তথ্য দিয়ে সহযোগিতা করলে তথ্যদাতাকে পুরস্কৃত করা হবে। সীমান্তের নিরাপত্তা রক্ষায় বিজিবির এ অভিযান অব্যাহত থাকবে।
মতবিনিময় সভায় বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd