• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

প্রয়াত সাংবাদিক বিএম মাহাবুবের পরিবারের দুর্ভোগ, দুর্গন্ধে অতিষ্ঠ বৃদ্ধা মা

Reporter Name / ১২ Time View
Update : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

আহ্বান নিউজ:
যশোর সদর উপজেলার বসুন্দিয়া বাজারের আশির দশকের প্রথিতযশা সাংবাদিক মরহুম বিএম মাহাবুবের পরিবার প্রতিবেশীর গোয়ালঘরের বর্জ্য ও দুর্গন্ধে দুর্ভোগের শিকার হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন প্রয়াত সাংবাদিকের ৮০ বছর বয়সী মা হামিদা বেগম।
হামিদা বেগমের অভিযোগ, বসুন্দিয়া বাজারসংলগ্ন চরপাড়া গ্রামের প্রতিবেশী মফিজের বাড়ির গোয়ালঘর থেকে গোবর ও গরুর মূত্রের দুর্গন্ধ ছড়িয়ে তাঁদের বাড়িতে বসবাস করা কঠিন হয়ে পড়েছে। বারবার বিষয়টি জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টো এ বিষয়ে কথা বলতে গেলে তাঁকে অশালীন ভাষায় গালিগালাজ করা হয় বলে অভিযোগ করেন তিনি।
সরেজমিনে দেখা গেছে, মরহুম সাংবাদিক বিএম মাহাবুবের বাড়ির সামনের পানি নিষ্কাশনের ছোট ড্রেনে চার ইঞ্চি পাইপের মাধ্যমে প্রতিবেশী মফিজের গোয়ালঘরের বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এতে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় পরিবারটি ভোগান্তিতে পড়েছে।
বিষয়টি নিয়ে প্রতিকার না পেয়ে হামিদা বেগম যশোর প্রেসক্লাবের নেতাদের কাছে অভিযোগ জানান। পরে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নূর ইসলাম বসুন্দিয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ বাবুল আখতারকে সরেজমিনে বিষয়টি তদন্ত করে দেখার অনুরোধ করেন।
সৈয়দ বাবুল আখতার জানান, তিনি সরেজমিনে গিয়ে মফিজকে বাড়িতে পাননি। পরে মুঠোফোনে যোগাযোগ করে সমস্যার সমাধানের অনুরোধ জানান। তবে মফিজ তাঁকে জানিয়েছেন, এ বিষয়ে তাঁর আর কিছু করার নেই। সাধ্য অনুযায়ী অনেক টাকা খরচ করেছেন, এর বেশি কিছু করতে পারবেন না। এরপর তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন বলে জানান সৈয়দ বাবুল আখতার।
এ অবস্থায় ভুক্তভোগী পরিবারটি বাড়িতে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে যশোরের জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট স্যানিটারি ইন্সপেক্টরের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd