• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরে একদিনের আদালতে চারজনের কারাদণ্ড

Reporter Name / ২৭ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

আহবান নিউজ :
যশোরে পৃথক মামলায় বিভিন্ন অপরাধে আটক চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। রোববার যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল পৃথক মামলার শুনানি শেষে এসব আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোড এলাকার সাদিক, শংকরপুর চোপদারপাড়া এলাকার সোহাগ, সদর উপজেলার রাজাপুর গ্রামের শাকিব হোসেন এবং বাঘারপাড়া উপজেলার আরজী বাসুয়াড়ী গ্রামের কাজী আরমান।
আদালত সূত্রে জানা গেছে, মাদক সেবন ও জুয়া খেলায় জড়িত থাকার অভিযোগে সাদিক প্রায়ই মায়ের কাছে টাকা চাইতেন। গত ২৭ সেপ্টেম্বর টাকা না দেওয়ায় মাকে গালিগালাজ ও মারধর এবং ধারালো অস্ত্র নিয়ে ভয়ভীতি দেখানোর অভিযোগে তাঁর মা ফাতেমা খাতুন থানায় অভিযোগ করেন। পরে পুলিশ সাদিককে আটক করে আদালতে পাঠায়। শুনানিতে দোষ স্বীকার করায় আদালত তাঁকে এক মাসের সশ্রম কারাদণ্ড দেন।
অন্যদিকে, কোতোয়ালি থানা-পুলিশ শংকরপুর মুরগির ফার্ম রেলগেট এলাকা থেকে সোহাগকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে গাঁজা উদ্ধারের কথা জানায় পুলিশ। মামলায় দোষ স্বীকার করায় আদালত তাঁকে তিন মাসের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাঁকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
যশোর গোয়েন্দা পুলিশ (ডিবি) রোববার ভোরে চাঁচড়া-ধর্মতলা সড়কের ইয়াকুবের চায়ের দোকান এলাকায় অভিযান চালিয়ে শাকিব হোসেনকে আটক করে। পুলিশ জানায়, তাঁর কাছ থেকে আটটি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। পরে মামলার শুনানি শেষে আদালত তাঁকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এ ছাড়া বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা সনু বেপারির সামনের বাঁধ এলাকায় অভিযান চালিয়ে কাজী আরমানকে আটক করেন। পুলিশের দাবি, পালানোর সময় ধাওয়া করে তাঁকে আটক করা হয় এবং তাঁর কাছ থেকে দুটি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এ মামলায় দোষ স্বীকার করায় আদালত তাঁকে তিন মাসের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd