• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে মাদকের বিরুদ্ধে জনতার ঐক্য র‍্যালি, সচেতনতামূলক কর্মসূচি শেষে গঠিত ‘মাদক সুরক্ষা কমিটি, যশোরে সাবেক ভাইস চেয়ারম্যান বিপুলের নির্দেশে ফের মিছিলের অভিযোগ, সাবেক ইউপি চেয়ারম্যানসহ আটক ২ যশোরে আওয়ামী লীগের মশাল মিছিলের অভিযোগ, দুইজন আটক গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে যশোরে জামায়াতের সমাবেশ ও গণমিছিল সরকার ব্যর্থ হলে দেশে আবারও ফ্যাসিবাদের উত্থান ঘটবে : অধ্যাপক নার্গিস বেগম গভীর শোক ও শ্রদ্ধায় প্রাচ্যসংঘ পরিবারের দুই সুহৃদকে স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত যশোর চৌগাছা কাঁচাবাজারে মডেল মসজিদের স্থান পরিবর্তনের দাবিতে সংবাদ সম্মেলন যশোরে বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের বিভাগীয় মুফাসসির সম্মেলন অনুষ্ঠিত যশোর শেখহাটিতে মাদকবিরোধী অভিযান, দুইজন কারাগারে যশোর ডেঙ্গু প্রতিরোধে অভিযান, বিভিন্ন নির্দেশনা

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে যশোরে জামায়াতের সমাবেশ ও গণমিছিল

Reporter Name / ২ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

আহবান নিউজ :
গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে যশোরে সমাবেশ ও গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখা। শনিবার বিকেলে শহরের মনিহার চত্বরে অনুষ্ঠিত সমাবেশ শেষে একটি গণমিছিল বের করা হয়।
সমাবেশে সভাপতির বক্তব্যে যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল বলেন, গণভোট ও জাতীয় নির্বাচন একসঙ্গে অনুষ্ঠিত হলেও গণভোটের রায় বাস্তবায়ন করা হয়নি। তিনি অভিযোগ করেন, জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষার বিপরীতে দেশ আবার দুর্নীতি, চাঁদাবাজি ও দলীয়করণের দিকে এগোচ্ছে। গণভোটের গণরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন তিনি।
সমাবেশে আরও বক্তব্য দেন জেলা সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর ছিদ্দীকী, অ্যাডভোকেট গাজী এনামুল হক এমপি, জেলা সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস ও মাওলানা রেজাউল করিমসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।
সমাবেশে জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে মনিহার চত্বর থেকে একটি গণমিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd