• শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]

যশোরে পৌঁছেছেন ভারপ্রাপ্ত ভারতীয় হাইকমিশনার

Reporter Name / ৭ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

আহবান নিউজ :
ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত ভারতীয় হাইকমিশনার মি. পবন কুমার তুলশিদাস বাধে বৃহস্পতিবার সন্ধ্যায় যশোরে পৌঁছেছেন। তিনি শুক্রবার বেনাপোল সফর করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
জানা যায়, ভারপ্রাপ্ত ভারতীয় হাইকমিশনার বৃহস্পতিবার রাতে যশোর শহরের হোটেল ওরিয়ন ইন্টারন্যাশনালে অবস্থান করবেন। এরপর শুক্রবার (১২ জুন) সকালে বেনাপোলে গিয়ে বাংলাদেশে মনোনীত ভারতীয় হাইকমিশনার শ্রী এইচ.ই. মি. দিনেশ ত্রিবেদীকে অভ্যর্থনা জানাবেন।
সফরসূচি অনুযায়ী, সকাল ৮টার দিকে বেনাপোলে অভ্যর্থনা অনুষ্ঠান শেষে তারা সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd