প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ২:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৩, ২০২৬, ৯:৪৩ পূর্বাহ্ণ
বিএসপির ২৫৭তম সাহিত্যসভা অনুষ্ঠিত
আহবান নিউজ২৪ :
বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) যশোরের উদ্যোগে ২৫৭তম মাসিক সাহিত্য সভা শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১০টায় অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. প্রফেসর মো. মুস্তাফিজুর রহমান।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ মোহাম্মদ আব্দুল খালেক, অধ্যাপক সুরাইয়া শরীফ, অধ্যাপক ভদ্রাবতী বিশ্বাস ও কবি বকুল হক।
বিএসপির সভাপতি কবি আহমদ রাজু’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না’র উপস্থাপনায় অনুষ্ঠানে কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন, আহমেদ মাহবুব ফারুক, অরুণ বর্মন, অ্যাড. মাহমুদা বেগম, সঞ্জয় নন্দী, সীমান্ত বসু, হীরামন সরকার, সানজিদা ফেরদৌস, শরীফ হোসেন ধীমান, এম এম মনিরুল ইসলাম প্রমুখ।
সভায় অসুস্থ কবি আমির হোসেন মিলন ও কবি ডা. মোকাররম হোসেন এর সুস্থতা কামনা করা হয়।
এছাড়া বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) আয়োজিত বর্ষবরণ সকল অনুষ্ঠানে অংশ গ্রহণ করার জন্য সকল কবি সাহিত্যিকদের আহবান জানানো হয়।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫