প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৭:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১১, ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ণ
কৃষিবিদ ইনস্টিটিউট যশোর জেলার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

আহবান নিউজ২৪ :
যশোরে কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ (কেআইবি) যশোর জেলা শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার শহরের উপশহর এলাকার চৌধুরী কিচেনে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ (কেআইবি) যশোর জেলা শাখার সভাপতি মোঃ মোশাররফ হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ বক্তিয়ার হোসেন।
ইফতার ও দোয়া মাহফিলে যশোর জেলা শাখার কৃষিবিদরা অংশগ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন মোঃ আব্দুল আজিজুল হক, মোঃ মখলেছুর রহমান, ড. এ কে এম খোরশেদুজ্জামান এবং সিএসও মোঃ মুতাসিমসহ যশোর জেলা শাখার অন্যান্য কৃষিবিদবৃন্দ।
অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ, কৃষি খাতের উন্নয়ন এবং সকল কৃষিবিদের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে সবাই একসঙ্গে ইফতার গ্রহণ করেন।
আয়োজকরা জানান, পবিত্র রমজানের এই আয়োজনের মাধ্যমে জেলার কৃষিবিদদের মধ্যে সৌহাদর্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে বলে তারা আশা করছেন।#
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫