প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ৯:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১, ২০২৬, ১:০১ অপরাহ্ণ
যশোর-৩ আসনে জাগপা প্রার্থীর গণসংযোগ লিফলেট বিতরণ

আহবান নিউজ :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮৭ যশোর-৩ (সদর) সংসদীয় আসনে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী চশমা প্রতীকের প্রার্থী মোঃ নিজামদ্দিন অমিত গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছেন।
রোববার সকাল ১১টার দিকে যশোর পৌর এলাকার ৬নং ওয়ার্ডের বিভিন্ন মহল্লা ও বাজার এলাকায় এ গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়। এসময় তিনি সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং চশমা প্রতীকে ভোট চেয়ে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন জাগপা যশোর জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক খন্দকার জাহিদ হাসান, জাগপা নেতা শাহাজাদা ইমরান, রাজু মোল্লা,শেখ রিফাত হোসেন, সুশান্ত সরকার, সিরাজুল ইসলাম, হাবিবুর রহমান, রবিউল ইসলামসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫