প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ৬:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৯, ২০২৫, ৯:৫৩ পূর্বাহ্ণ
বেনাপোলে র্যাব-৬-এর অভিযান, ৮৫ কেজি গাঁজাসহ এক ব্যক্তি গ্রেফতার

যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মানকিয়া (পূর্বপাড়া) গ্রামে র্যাবের অভিযানে ৮৫ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। শুক্রবার রাতে র্যাব-৬ যশোর ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়।
র্যাব সূত্রে জানা যায়, স্থানীয় লাল্টুর বসতবাড়ীতে কয়েকজন ব্যক্তি মাদক ক্রয়-বিক্রয়ের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় নির্মাণাধীন ভবনের সিড়ির নিচে রাখা চারটি বস্তা থেকে গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৭ লাখ টাকা।
র্যাব ক্যাম্পের ইনচার্জ স্কোয়াড্রন লীডার রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে অভিযানে জড়িতদের মধ্যে একজনের বয়স ১৮ বছরের কম হওয়ায় আইনগত কারণে তার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫