প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ৯:০০ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৯, ২০২৬, ৯:৫৬ পূর্বাহ্ণ
যশোর-৩ সদর আসনে অমিতের সরব প্রচারণা

আহবান নিউজ :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের সরব প্রচারণায় মুখর হয়ে উঠেছে গোটা এলাকা। পৌরসভা ও ১৪টি ইউনিয়নে ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে।
নির্বাচনী প্রচারে যেখানেই যাচ্ছেন অমিত,সেখানেই নেতাকর্মী ও সাধারণ ভোটারদের ভিড় দেখা যাচ্ছে। বিশেষ করে দীর্ঘদিন ভোট দিতে না পারা তরুণ ভোটারদের আগ্রহ চোখে পড়ার মতো।
বৃহস্পতিবার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যশোর ইউনিটের আয়োজনে এক মতবিনিময় সভায় যশোরের বীর মুক্তিযোদ্ধারা অনিন্দ্য ইসলাম অমিতের প্রতি অকুণ্ঠ সমর্থন জানান। সভায় অমিত বলেন, তিনি মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবেন এবং যশোরকে পরমতসহিষ্ণু ও সম্প্রীতির জেলা হিসেবে গড়ে তুলবেন।
সভায় সভাপতিত্ব করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আবদুল লতিফ। পরিচালনা করেন সদস্য সচিব আবদুল মালেক। উপস্থিত ছিলেন সাবেক কমান্ডার এ এইচ এম মুযহারুল ইসলাম মন্টু, বীর মুক্তিযোদ্ধা একরাম উদ্দৌলা ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ অন্যান্যরা।
এর আগে সকালে সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের একাধিক পথসভায় বক্তব্য দেন অনিন্দ্য ইসলাম অমিত।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫