জাতীয় গণতান্ত্রিক পার্টি.
জাগপা'র প্রেসিডিয়াম সদস্য, খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়ক,যশোর জেলার প্রতিষ্ঠাতা সভাপতি ফ্যাসিস্ট শেখ হাসিনা বিরোধী আন্দোলনের রাজপথের পরীক্ষিত সৈনিক,আপোষহীন

জননেতা জনাব নিজামদ্দিন অমিত বলেন,আমরা আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব। ইতিমধ্য আমাদের সংসদীয় নির্বাচনের লক্ষ্যে দলীয় কর্মকাণ্ড শুরু হয়েছে। আমরা দেশের বিভিন্ন জেলায় আগামী সংসদীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক কর্মসূচি পালন করে আসছি। আমরা জোট গত ভাবে নির্বাচন করতে চাই।যশোরে ৬টি সংসদীয় আসনের জাগপা'র দাবি ১টি।

২০১৮ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি ৮৯ যশোর ৫ (মনিরামপুর) সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। আগামী জাতীয় সংসদ নির্বাচন করার লক্ষ্যে ইতিমধ্য আমরা দলীয় কর্মকাণ্ড শুরু করেছি। ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার বন্দুকের নলের সামনে দ্বারিয়ে
২০১৮ একাদশ জাতীয় সংসদ নির্বাচন করা খুব কঠিন ছিলো।ফ্যাসিস্ট শেখ হাসিনা বিরুদ্ধে কথা বলতে যেয়ে বারবার মিথ্যা মামলার আসামী হয়েছি, জেল খেটেছি,বাড়ী ছাড়া হয়েছি।আমি বিশ্বাস করি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জোট আমাদেরকে মূল্যায়ন করবে এবং যশোরে একটি আসন আমাদেরকে দিবে।