প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৯, ২০২৬, ১২:২২ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১১, ২০২৫, ১০:৪৬ পূর্বাহ্ণ
যশোরে আটক ছাত্রলীগের পাঁচ নেতাকর্মী কারাগারে

আহবান নিউজ :
যশোরে আটক ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীকে দুটি পৃথক মামলায় আটক দেখিয়ে মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আটকরা হলেন—রাজু রানা, মনিরুজ্জামান, মামুন মিয়া, রাশেদুল ইসলাম ও নিরব সাদেকিন।
পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট যশোর শহরের লালদীঘিরপাড়ে জেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় রাজু রানা, মনিরুজ্জামান ও মামুন মিয়াকে আটক দেখানো হয়েছে।
এ ছাড়া ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনে বালিয়াডাঙ্গা স্কুল কেন্দ্রে বোমাবাজির ঘটনায় দায়ের করা মামলায় রাশেদুল ইসলাম ও নিরব সাদেকিনকে আটক দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫