প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৯, ২০২৬, ১১:২১ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩, ২০২৫, ৯:৩৭ পূর্বাহ্ণ
যশোরে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ দুইজন গ্রেফতার, একজনের জেল-জরিমানা

আহবান নিউজ:
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অভিযান গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় একজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের এবং অপরজনকে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
অধিদপ্তরের সদস্যরা সোমবার (৩ নভেম্বর) সকালে সদরের বসুন্দিয়া ইউনিয়নের জঙ্গলবাধাল খালঘাটপাড়ায় পরিদর্শক নাজমুল হোসেন খানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।অভিযানে রিনি খাতুন (৩২) নামে এক নারীকে তার নিজ বসতঘর থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। এ ঘটনায় পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে তার বিরুদ্ধে যশোর কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করেন।
এছাড়া একই এলাকার মোঃ মিন্টু ব্যাপারী (২৭) কে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। উপপরিদর্শক মদন মোহন সাহার প্রসিকিউশনে নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাইব হাসান আকন্দের পরিচালনায় মোবাইল কোর্টে তাকে তিন দিনের কারাদণ্ড ও ৮০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে দণ্ডপ্রাপ্ত মিন্টুকে কারাগারে পাঠানো হয়।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫