আহবান নিউজ :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী, যশোর উন্নয়নের কারিগর আমাদের পিতৃতুল্য মজলুম জননেতা মরহুম আলহাজ্ব তরিকুল ইসলামের ৭ম মৃত্যুবার্ষিকী।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার বাদ আসর পরিবারের পক্ষ থেকে যশোর দড়াটানা জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, দক্ষিণ পশ্চিম অঞ্চলের অপোষহীন মজলুম জনতার নেতা, জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপার প্রেসিডিয়াম সদস্য, যশোর জেলার সভাপতি মোঃ নিজামদ্দিন অমিত।
অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, জাগপা যশোর জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক খন্দকার জাহিদ হাসান,সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মধু, আব্দুল হান্নান,সিফাত শেখ,রিফাত শেখ, রাজু মোল্লা, মতিউর রহমান মতি প্রমূখ।
আমরা মহান নেতার বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করছি।