প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৯, ২০২৬, ৭:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৪, ২০২৫, ১০:১১ পূর্বাহ্ণ
যশোরে চঞ্চল হত্যা মামলায় বিল্লালের একদিনের রিমান্ড মঞ্জুর

আহ্বান প্রতিবেদক :
যশোর সদরের ডাকাতিয়া গ্রামের আলোচিত চঞ্চল গাজী হত্যা মামলায় আসামি বিল্লাল হোসেনের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার মণ্ডল রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।
আসামি বিল্লাল হোসেন ডাকাতিয়া দক্ষিণপাড়ার জামাল হোসেনের ছেলে।
উল্লেখ্য, ইজিবাইক চুরিকে কেন্দ্র করে গত ৯ অক্টোবর ডাকাতিয়া গ্রামে দুই পক্ষের সংঘর্ষে চঞ্চল গাজী নিহত ও উভয় পক্ষের ছয়জন আহত হন। এ ঘটনায় নিহতের মা হাসিনা বেগম বাদী হয়ে সাতজনকে আসামি করে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ বিল্লাল হোসেনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে এবং তার পাঁচ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫