আহবান প্রতিবেদক : বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও যশোরের কৃতি সন্তান কবি রেজাউদ্দিন স্টালিন যশোর জেলা শিল্পকলা একাডেমিতে আজ ১০ অক্টোবর শুক্রবার বিকালে যশোর জেলা সাংস্কৃতিক সংগঠন, সাংস্কৃতিক কর্মী, কবি ও সাহিত্যিকদের সাথে মতবিনিময় করেন। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রওনক জাহান পুলিশ সুপার যশোর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আজাহারুল ইসলাম জেলা প্রশাসক ও সভাপতি জেলা শিল্পকলা একাডেমি যশোর। মত বিনিময় শেষে বিভিন্ন সংগঠনের সাথে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন স্বরলিপি সংগীত একাডেমী যশোর এর পক্ষ থেকে সভাপতি বাবুল ইসলাম, সাধারন সম্পাদক অসিম মন্ডল, সাংগঠনিক সম্পাদক নাঈম আহম্মেদ প্রমুখ।