প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৯, ২০২৬, ৩:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩, ২০২৫, ১০:০৮ পূর্বাহ্ণ
যশোরে জমিজমা নিয়ে কোন্দল ছুরিকাঘাতে মহিলা সহ তিনজন আহত

আহবান নিউজ :
যশোরে ছুরিকাঘাতে মহিলা সহ তিনজন আহত
যশোর সদর উপজেলার কচুয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছুরিকাঘাতে একই পরিবারের তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন মো. আব্দুল হালিম (৪০), মো. মোশারেফ (৫২) ও হালিমের স্ত্রী মাহামুদা আক্তার কেয়া (৩০)।
শুক্রবার (৩ অক্টোবর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আব্দুল হালিমদের জমি নিয়ে প্রতিবেশী রাজ্জাকের (৬০) সাথে বিরোধ চলছিল। শুক্রবার সকালে রাজ্জাক তার ছেলে রুমান (৩০), সালমান (২০), রাকিব (২৫)সহ ৮-১০ জন সহযোগী নিয়ে হালিমদের উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এসময় তারা কিল-ঘুষি ও চাকুর আঘাতে তিনজনকে রক্তাক্ত জখম করে।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫