প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৯, ২০২৬, ২:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২৫, ৯:৪১ পূর্বাহ্ণ
যশোরে ইয়াবা ও গাজাসহ যুবক আটক

আহবান প্রতিবেদক :
যশোর কোতয়ালি থানা পুলিশ গঁাজা ও ইয়াবা ট্যাবলেটসহ রায়হান (৩০) নামে এক যুবককে আটক করেছে। রায়হান উপশহর এ ব্লক এলাকার রিপনের ছেলে।
কোতয়ালি থানার এসআই নাসির উদ্দিন জানিয়েছেন, রোববার সকাল ৯টার দিকে গোপন সূত্রে জানতে পারেন উপশহর এ ব্লক এলাকার একটি প্রাইমারি স্কুলের সামনে এক যুবক মাদক দ্রব্য বিক্রি করছে। সংবাদ পেয়ে সেখানে গিয়ে তিনি রায়হানকে আটক করেন। পরে তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৭০ গ্রাম গঁাজা উদ্ধার করা হয়। এই ঘটনায় কোতয়ালি থানায় একটি মামলা হয়েছে।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫