
আহবান প্রতিবেদক :
বাংলাদেশ সরকারের শ্রম অধিদপ্তর কর্তৃক কালেকটিভ বার্গেনিং এজেন্ট (সিবিএ) হিসেবে স্বীকৃতি পাওয়ায় পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি. নং বি-২১৪০)-এর নবনির্বাচিত কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে যশোর ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ আনোয়ার হোসেন এবং প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক মজিবর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আবু জাফর।
আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ সাহাবুদ্দিন, সহ-সভাপতি আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক ও যশোর জেলা সভাপতি ফারুক আহম্মদ সিদ্দিকী। সভাপতিত্ব ও সঞ্চালনা করেন জেলা সহ-সভাপতি খন্দকার শাহজাহান আলী।
বক্তারা শ্রমিক কর্মচারীদের অধিকার রক্ষা ও বিদ্যুৎ খাতের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে জেলা শাখার নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক শ্রমিক কর্মচারী উপস্থিত ছিলেন।