প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৪:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৯, ২০২৫, ৯:৪৩ পূর্বাহ্ণ
ঝিকরগাছায় সনাতন ধর্মের নারীদের মধ্যে শাড়ি বিতরণ করলো জামায়াত
আহবান প্রতিবেদক :
সনাতন ধর্মের নারীদের মাঝে শাড়ি বিতরণ করেছে ঝিকরগাছা উপজেলা জামায়াতে ইসলামী।
১৯ সেপ্টেম্বর সকাল ১০ টায় লাউজানি কমপ্লেক্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাড়ি বিতরণ করেন যশোর -২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের এমপি প্রার্থী ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ। এসময় তিনি বলেন, সকল ধর্মের মূল বাণী মানব সেবা। মানুষের সেবা করার মাধ্যমে স্রষ্টার সন্তুষ্টি অর্জন সম্ভব। তিনি আরও বলেন, এই দেশটা সবার। জামায়াত ক্ষমতায় গেলে সকল ধর্মের মানুষ তাঁদের ধর্ম পালনের স্বাধীনতা পাবেন। আমরা সম্প্রীতির মানবিক বাংলাদেশ গড়তে চায়।
সভাপতিত্ব করেন উপজেলা আমীর মাওলানা আব্দুল আলিম। উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ঝিকরগাছা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন, উপজেলা নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশিদ, সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম খান, ঝিকরগাছা পৌঁর আমীর মাওলানা আব্দুল হামিদ, ঝিকরগাছা ইউনিয়ন আমীর মাওলামা ইমদাদুল হক প্রমুখ।
সনাতন ধর্মের ১০০ জন নারী উপস্থিত ছিলেন।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫