প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ১১:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৪, ২০২৫, ১০:২৯ পূর্বাহ্ণ
যশোরে ৪ মাইক্রোবাস আত্মসাত চেষ্টার অভিযোগে মামলা

আহবান প্রতিবেদক :
জালিয়াতির মাধ্যমে ৪টি মাইক্রোবাস আত্মসাতের অভিযোগে আজিজুল হকের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। রোববার চুয়াডাঙ্গার জীবননগরের শাহীনুজ্জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আদালত অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করে ঝিকরগাছা থানার ওসিকে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।
আসামি আজিজুল কিশোরগঞ্জের ভৈরব উপজেলার ঘোড়াকান্দা এলাকার বাসিন্দা ও ঢাকার মিরপুরের বাসিন্দা। বাদী শাহীনুজ্জামান ফল ও পরিবহন ব্যবসায়ী এবং ঢাকা চেম্বার অব কমার্সের সদস্য।
অভিযোগে বলা হয়েছে, ব্যবসায়িক সম্পর্কের সূত্রে শাহীনুজ্জামান আড়াই কোটি টাকায় ৬টি মাইক্রোবাস কিনেছিলেন। পরে আসামি আজিজুল বিভিন্ন কৌশলে দুটি গাড়ি ফেরত নেন এবং বাকি গাড়িগুলো জাল চুক্তিপত্র দেখিয়ে আত্মসাতের চেষ্টা করেন।
টাকা ফেরতের দাবিতে ব্যর্থ হয়ে বাদী শেষ পর্যন্ত আদালতের শরণাপন্ন হন।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫