
আহ্বান নিউজ:
যশোরের নাভারণ হাইওয়ে থানা পুলিশের অভিযানে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ইকরামুল ইসলাম নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ১০০ সিসি ওয়ালটন মোটরসাইকেল জব্দ করা হয়।
শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টার দিকে যশোর-সাতক্ষীরা মহাসড়কের বাগআঁচড়া বাগুড়ী ডা.মশিয়ার রহমান ডিগ্রি মহিলা কলেজের সামনে অস্থায়ী চেকপোস্টে তাকে আটক করা হয়।
আটক ইকরামুল বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর পূর্বপাড়া গ্রামের শিরাজুল ইসলামের ছেলে। নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ কেরামত আলী জানান,মোটরসাইকেল থামানোর সংকেত দিলে পালানোর চেষ্টা করেন ইকরামুল। পরে তার মোটরসাইকেলের হ্যান্ডেলে ঝোলানো ব্যাগ থেকে গাঁজা উদ্ধার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে তাকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।
এ ঘটনায় সার্জেন্ট মিরাজ হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন অফিসার ইনচার্জ মোঃ কেরামত আলী।