প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৭, ২০২৬, ১০:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৬, ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ণ
যশোরে তৃণমূল জাগপা নেতার পিতার কুলখানি অনুষ্ঠিত

আহ্বান নিউজ:
যশোরের মনিরামপুর পৌর এলাকার বাসিন্দা ও তৃণমূল জাগপার উপজেলা সমন্বয়ক হাবিবুর রহমান হাবিবের মরহুম পিতা আব্দুল মোতালেব বিশ্বাসের কুলখানি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল জাগপার প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক এবং সাবেক ও বর্তমান সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী মো. নিজামউদ্দিন অমিত। এ সময় সংগঠনের নেতা রেজওয়ান বাবু, আনসারুল হক, ফয়সাল হোসেন, মাসুম হোসেন, বিল্লাল শেখ, নেয়ামত হোসেন ও মিশু হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫