প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৭, ২০২৬, ১০:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৬, ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ণ
যশোরে নাশকতার অভিযোগে আরও ৪ জন আটক, কারাগারে প্রেরণ

আহ্বান নিউজ:
যশোরে বিশেষ অভিযান চালিয়ে নাশকতার অভিযোগে আরও চারজনকে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। রোববার রাতে শহরের পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন ঝুমঝুমপুরের কলোনীপাড়ারমৃত ইসমাইল মিয়ার ছেলে সিরাজুল ইসলাম,বলাডাঙ্গা কারিগরপাড়ারা শাহাদৎ বিশ্বাসের ছেলে শরিফুল ইসলাম লিমন, ঝুমঝুমপুর চান্দের মোড়ের মৃত আক্কাস আলীর ছেলে তুহিন হোসেন ওরফে ছোট মিয়া ওইছালী ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের মৃত কিয়াম উদ্দিনের ছেলে হাফিজ বাঙ্গালী।
পুলিশ জানিয়েছে, সম্প্রতি যশোর শহরের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিতে তাঁদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এ ছাড়া তাদের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকারও অভিযোগ রয়েছে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক চারজনের মধ্যে হাফিজ বাঙ্গালীকে বসুন্দিয়ার জঙ্গলবাধালে বিএনপির পার্টি অফিসে হামলা ও ভাঙচুর মামলায় আটক দেখানো হয়েছে। এছাড়া বাকি চারজনকে শহরের লালদিঘির পাড় এলাকায় মিছিলের মামলায় আটক দেখানো হয়েছে।
সোমবার তাদেরকে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫