প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৫, ২০২৬, ৩:২১ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৪, ২০২৬, ৯:১২ পূর্বাহ্ণ
যশোরে সাবেক পৌর ছাত্রলীগ নেতা শাকিব আহম্মেদ গ্রেফতার

আহ্বান নিউজ:
যশোরের শার্শা উপজেলার বেনাপোল বাজার এলাকা থেকে সাবেক পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাকিব আহম্মেদকে (৩০) গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে বেনাপোল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতার শাকিব আহম্মেদ শার্শা উপজেলার সাদিপুর গ্রামের সুলতান আহমদ বাবুর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শাকিব আহম্মেদের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। নাশকতার বিরুদ্ধে চলমান অভিযান পরিচালনার অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫